1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতা

আবু যর গিফারী, রায়পুর উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর জেলা।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৪৪২ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলাধীন ৫নং চরপাতা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী হারিছকে গ্রেফতার করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস।
২০ নভেম্বর (সোমবার) দুপুরে হারিছের নিজ বাড়িতে সরেজমিনে গিয়ে রায়পুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট অনজন দাশ এই আদেশ দেন।  এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা।
আদালত সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা চিহ্নিত মাদক ব্যাবসায়ী মো. হারিছ(৫০) কে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে। এসময় তার এক সহযোগী আরজুকেও আটক করা হয়।
অতঃপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের ও তার সহযোগীকে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দেন। দন্ডপ্রাপ্ত হারিছ রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের মৃত হাতেম আলীর ছেলে। এবং আরজু রায়পুর পৌর শহরের রুহুল আমিনের ছেলে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com