1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার

গাজীপুরে ৫টি আসনে ৬ স্বতন্ত্র প্রার্থী

মোঃ আরমান, মাল্টিমিডিয়া রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৪১৮ বার পড়া হয়েছে

আগামী ৭জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  গাজীপুর জেলার ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগের  ৬জন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সরকারদলীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ইতিমধ্যে আইন-শৃঙ্খলা অবনতির মত ঘটনা ঘটা শুরু হয়েছে।

অনুসন্ধানে জানা যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসনে পাঁচজনকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ। মনোনয়ন দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে এই পাঁচটি আসনে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগেরই ৬ জন প্রার্থী।
রবিবার আওয়ামী লীগ থেকে গাজীপুর -১ আসনে আ ক ম  মোজাম্মেল হক গাজীপুর -২ আসনে জাহিদ হাসান রাসেল গাজীপুর- ৩ আসনে রুমানা আলি টুসি গাজীপুর -৪ আসনে সিমিন হোসেন রিমি ও গাজীপুর -৫ আসনে মেহের আফরোজ চুমকিকে দলীয় মনোনয়ন দেন।
এদিকে দলীয় মনোনয়ন দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে গাজীপুরের ৫টি নির্বাচনীয় আসনে ৬জন প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
তারা হলেন গাজীপুর -১ আসনে রেজাউল করিম রাসেল ও কামরুল আহসান সরকার রাসেল গাজীপুর -২ আসনে সাইফুল ইসলাম গাজীপুর -৩ আসনে ইকবাল হোসেন সবুজ গাজীপুর -৪ আসনে  আলম আহাম্মেদ ও গাজীপুর -৫ আসনে সাবেক এমপি আখতার উজ্জামান ।
এই অবস্থায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ৫টি আসনে ১১ জন প্রার্থী হওয়ায় সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সোমবার বিকেল থেকে প্রতিটি আসনে নৌকার প্রার্থী ও আওয়ামীলীগ থেকে হওয়া স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকেরা বিভিন্ন এলাকায় মিছিল ও সভা করা শুরু করেছেন। একই দলের দুটি করে গুরুপ সৃষ্টি হাওয়ায়  নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ বিচ্ছিন্ন হওয়া শুরু হয়েছে। মাঠের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও পাল্টাপাল্টি পোস্ট লাইক কমেন্ট শেয়ার করা শুরু হয়ে গেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com