1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিচারাধীন জমির ৫২ গাছ কেটে নেওয়ার অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে নৈতিকতা ও সামাজিক সচেতনতায় ইমামদের ভূমিকা জোরদারের আহ্বান উল্লাপাড়ায় নদীতে গোসল করতে বৃদ্ধা নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির্জা ফখরুল ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ সদরের প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন রাজশাহী নগর উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানএর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অল্পের জন্য বাঁচলেন ইসরাইলি মেজর জেনারেল পীরগঞ্জ উপজেলা প্রধান মন্ত্রীর বিশেষ শিক্ষা বৃত্তি চেক হস্তান্তর বিতর্ক পেরিয়ে আরও শক্তিশালী রুমিন ফারহানা বগুড়ায় ইসলামী ব্যাংকে কলম বিরতি পালন

চিরিরবন্দরে ২৮ লাখ ৫৩ হাজার টাকা নিয়ে লাপাত্তা রকেট কর্মী

আফছার আলী খান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

দিনাজপুরের চিরিরবন্দরে রকেটের এক কর্মী বিভিন্ন এজেন্ট ব্যবসায়ীদেরকে টাকা না দিয়ে লাপাত্তা হয়েছেন। এ ঘটনায় ব্যবসায়ীরা ডিলারের নিকট অভিযোগ দায়ের করেছেন।

দোকান মালিকদের সাথে কথা বলে জানা গেছে, গত ৩০ জুন রবিবার সাদেকুল নামে রকেটের এককর্মী বিকাল ৫টার পর উপজেলার শিমুলতলীবাজার হতে গার্মেন্টস বাজার হয়ে আতারবাজার পর্যন্ত অন্তত ২৫টি রকেট এজেন্ট দোকানে ২৮ লাখ ৫৩ হাজার টাকা না দিয়ে উধাও হয়ে যান।বেলতলীবাজরের দোকান মালিক আবু সুফিয়ান জানান, তার দোকান থেকে ৯৫ হাজার টাকা, আব্দুর রাকিবের ১ লাখ ৫০ হাজার টাকা, তাজউদ্দিনের ১০ হাজার টাকা, নয়নের ২০ হাজার টাকা, নয়াবাজারের হাসিনুরের ৩ লাখ ৬০ হাজার টাকা নিয়েছেন ওই রকেট কর্মী।

এজেন্ট ব্যবসায়ী আব্দুর রাকিবসহ সকলেই জানান, আমরা ডিলারের (ডিস্টিবিউটার) ০১৩৩১৯৫৮০৭৪(৫) নম্বরে উক্ত টাকা পাঠিয়েছি। তারপর তার নিয়োগকৃত ব্যক্তি আমাদের দোকানে এসে টাকা দিয়ে যায়। আমরা কোন ব্যক্তির নিকট টাকা দেইনি।এ ব্যাপারে এরিয়া ম্যানেজার জাহিদুল ইসলাম জানান, আমরা ব্যাংক থেকে একজন সুপার এজেন্ট নিয়োগ দেই।

অফিস থেকে শুধুমাত্র সার্ভিসটা নিশ্চিত করি। এজেন্ট দোকানদের বাকিতে টাকা দিতে নিষেধ করি। সুপার এজেন্ট বা ডিস্ট্রিবিউটাররা কৌশলে তাদেরকে তাদের মত করে বুঝিয়ে আগে টাকা নেয়, পরে টাকা সরবরাহ করে, এটা ব্যাংকের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।এ ঘটনায় সুপার এজেন্ট মোক্তার মিয়া বলেন, রক্ত বিক্রি করে হলেও আমি সকলের টাকা ফেরত দিব। তবে কয়েকদিন সময় লাগবে। থানায় যোগাযোগ করেছি। সকল এজেন্ট দোকানদারকে আপাতত ধৈর্য্য ধারনের অনুরোধ করছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com