1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন

আমার গ্রাম-আমার শহর প্রকল্পের আলো সারা দেশে ছড়িয়ে পড়বে

সুজন কুমার দাস
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচিত প্রতিশ্রুত ‘আমার গ্রাম-আমার শহর’ বাস্তবায়নে প্রকল্পের আলো সারা দেশে ছড়িয়ে পড়বে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বুধবার ( ৩ জুলাই ) নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত  উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা জনগণের বহুল-আকাঙ্ক্ষিত স্বপ্নপূরণ করতে হলে গ্রাম থেকে গ্রামান্তরে নাগরিক সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্ভাবন ‘আমার গ্রাম, আমার শহর’। তিনি (প্রধানমন্ত্রী) জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন: দেশের সব গ্রামে শহুরে সেবাগুলো পৌঁছে দেয়া হবে। বর্তমান সরকার ‘আমার গ্রাম, আমার শহর’ বাস্তবায়নের মাধ্যমে সে প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাচ্ছে।স্থানীয় পর্যায়ে অবকাঠামোগত উন্নয়নের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, খোরদো চম্পা গ্রামটি এখন সারাদেশে পরিচিতি লাভ করবে। ইউনিয়ন পর্যায়ে ৯৭ শতাংশ অবকাঠামো নির্মিত হয়ে গেছে, যা একসময় কল্পনাও করা যেত না।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন আমার গ্রাম-আমার শহর এর উপদেষ্টা ড. কাজী আনোয়ারুল হক ও জেলা প্রশাসক গোলাম মওলা।উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন  প্রকল্প পরিচালক, আমার গ্রাম-আমার শহর এর আবুল মনজুর মোঃ সাদেক,  উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ,নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com