1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন

ফরিদপুরে ধর্ষন ও হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৩৪৯ বার পড়া হয়েছে

ফরিদপুরের বিলমামুদপুর এলাকার কলাবাগানে এক নারীকে ধর্ষন ও হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী সবুজ মিয়াকে ৭ বছর পর গ্রেফতার করেছে র‍্যাব।রবিবার ( ১৪ ই জুলাই) দুপুরে র‍্যাব -১০ এর ফরিদপুর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার এম শাইখ আকতার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

সাজাপ্রাপ্ত আসামী সবুজ মিয়া(৩৬) জেলার সদর উপজেলার মামুদপুর গ্রামের বাবুল মিস্ত্রির ছেলে।র‍্যাব-১০ ফরিদপুর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার এম শাইখ আকতার জানান, ২০১৭ সালের ১২ ডিসেম্বর জেলার সদর উপজেলার গেরদা ইউনিয়নের বিলমামুদপুর গ্রামের একটি কলাবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত নারী চট্রগ্রামের নাসরিন বলে পরে জানা যায়। নিহত নাসরিনের বোন সোনিয়ার অভিযোগে আরজু মল্লিক কে গ্রেফতার করে পুলিশ।

ধর্ষন ও হত্যার ঘটনা তদন্তে প্রধান আসামী সবুজ মিয়া মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফরিদপুর এনে তারা দুই বন্ধু মেয়েটিকে ধর্ষন করে। পুলিশের কাছে মেয়েটি ঘটনা বলে দিবে বললে তাকে হত্যা করে লাশ কলাবাগানে ফেলে পালিয়ে যায়।এই ঘটনায় ২০১৭ সালের ২৩ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের কে আসামী করে মামলা দায়ের করা হয়।দীর্ঘ তদন্ত ও শুনানী শেষ ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর আসামী সবুজ মিয়াকে ও আারজু মল্লিক কে মত্যুদন্ডাদেশ দেয় আদালত।আরজু আটক থাকলেও সবুজ মিয়া দীর্ঘদিন আত্মগোপনে থাকে।

গতকাল শনিবার ( ১৩ জুলাই) রাতে ঢাকার সুত্রাপুর থানার নারিন্দা কাচা বাজার এলাকায় অভিযান চালিয়ে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী সবুজ মিয়াকে আটক করে র‍্যাব। সেখানে সে গাড়ির গ্যারেজে মিস্ত্রি পরিচয়ে আত্মগোপনে ছিল। এর আগেও সে বিভিন্ন জেলায় একাধিক বিয়ে করে ও নানা পেশায় আত্মগোপনে থাকে।
আজ রবিবার আসামী সবুজ মিয়াকে স্থানীয় থানার মাধ্যমে কোর্টে পাঠানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com