1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

নরসিংদীর রায়পুরায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক আহত

এম এ সাকিব খন্দকার
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরায় মনিরুজ্জামান মনির (৩৭) নামের স্থানীয় এক সাংবাদিক কে হাতুরি দিয়ে পিটিয়ে এবং গুলি করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীরামপুর রেলগেইট এলাকায় এই ঘটনা ঘটে।আহত মনিরুজ্জামান মনির দৈনিক দেশরূপান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি এবং উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতির দায়িত্বে আছেন,ও নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার ইউনিটির, কার্যনির্বাহী সদস্য ছিলেন।

স্থানীয় এলাকাবাসী ও জনগণ প্রতিবেদক কে জানান,মনিরুজ্জামান মনির পার্শ্ববর্তী বাজার থেকে পেশাগত দায়িত্ব পালন, শেষে রায়পুরা উপজেলা পরিষদের দিকে ফিরছিলেন। এসময় শ্রীরামপুর রেল গেইট এলাকায় পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা মনিরকে প্রথমে হাতুরি দিয়ে পিটানোসহ কুপিয়ে ও পরে গুলি করে পালিয়ে যায়। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় থানা পুলিশের কোন তৎপরতা না থাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় আহত সাংবাদিক মনিরুজ্জামান মনির কে হাসপাতালে পাঠানো হয়।রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) রঞ্জন কুমার বর্মণ বলেন, মনিরুজ্জামান মনির এর হাতে এবং পায়ে গুলি লেগেছে, মাথায় ও গুরুতর আঘাত আছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com