1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

ফুলবাড়ীতে সাংবাদিকদের মত বিনিময়

মোঃ নাজমুল হাসান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৩৩২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সকল সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৯ (আগষ্ট) বিকেল ০৪.০০ ঘটিকায় ফুলবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ফুলবাড়ী প্রেসক্লাব সহ উপজেলা প্রেসক্লাব, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাব, ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, অলিউর রহমান নয়ন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু, সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা, ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনূস আলী, সাধারন সম্পাদক- মোঃ নাজমুল হুদা, সহ অন্যান্য সাংবাদিকগণ সহ ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।মতবিনিময়ের সময় বক্তারা বলেন-দেশ ও জাতির কল্যাণে বিগত দিনে সাংবাদিকরা শত প্রতিকূলতাকে উপেক্ষা করে সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছে। সেই ধারাবাহিকতা বজায় রাখার দায়িত্ব এখন আমাদের কাঁধে।

সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। যতই প্রতিকূলতা আসুক আমাদের সত্য প্রকাশে অবিচল থাকতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি বক্তাগণ অপসাংবাদিকতা রোধ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।মতবিনিময় সভায় সাংবাদিকদের স্বার্থ রক্ষায় উপজেলার চারটি প্রেসক্লাবের সকল সাংবাদিকদের নিয়ে সাংবাদিক ফোরাম গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com