1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

মেয়রের বিরুদ্ধে মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নজরুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৫৬৫ বার পড়া হয়েছে

বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র কে এম জাকির হোসেনের নামে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর এবং জাসাস নেতা মোঃ ঈমান আলী কর্তৃক মিথ্যা অপবাদের প্রতিবাদে আজকে সোমবার বেলা ১১:৩০ টার সময় পৌরসভা হল রুমে এক প্রতিবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং প্যানেল  মেয়র মোছাম্মাদ শরীফুন্নেসা শিরিন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দুলাল হোসেন।

বক্তারা বলেন গত ৭ তারিখে বনপাড়া মাদ্রাসা মার্কেটে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ঈমান আলী অপমান ও হেনস্থা এবং হুমকির যে অভিযোগ এনে সংবাদ সম্মেলন এবং পরবর্তীতে মানববন্ধন করেন তার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই কারণ পৌর মেয়র কে এম জাকির হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা উদ্দেশ্য প্রণনিত এবং ভিত্তিহীন।

উল্লেখ্য যে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ঈমান আলী বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বড়াইগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পান ২০১২ সালের মার্চ মাসের ৩ তারিখে এবং তিনি দায়িত্ব পালন করেন।
উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ইঞ্জিনিয়ার মোঃ গিয়াস উদ্দিন মনির ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আশরাফুল ইসলাম এবং সংরক্ষণ মহিলা কাউন্সিলর মোছাঃ আছিয়া বেগম প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com