1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীতে ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৪০১ বার পড়া হয়েছে

নরসিংদীতে পেঁয়াজের ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্য সঠিক না থাকায় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১১ ই ডিসেম্বর)সকালে শহরের বড় বাজারের পেঁয়াজ বাজার ও শহরের বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালিত হয়।এ সময় মূল্য তালিকার সাথে বিক্রয় মূল্য এবং ক্রয় ভাউচারের অমিল থাকায় একটি দোকানকে নগদ ২০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় আরো দু’টি দোকানকে ১ হাজার করে  ২ হাজার টাকাসহ মোট ২২ হাজার টাকার জরিমানার আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদীর সহকারী পরিচালক, জনাব মাহমুদুর রহমান।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদীর সহকারী পরিচালক,জনাব মাহমুদুর রহমান বলেন,একটি প্রতিষ্ঠানে পেঁয়াজের ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্য অমিল থাকায় ২০ হাজার টাকা ও মূল্য তালিকা না টাঙ্গিয়ে পেঁয়াজ বিক্রির অপরাধে দুইজন ব্যবসায়ীকে ১ হাজার করে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সকল পেঁয়াজ ব্যবসায়ীকে ক্রয় ও বিক্রয় মূল্য প্রকাশ্যে টাঙ্গিয়ে দিতে বলা হয়েছে।অতিরিক্ত লাভে ব্যবসায়ীদের পেঁয়াজ বিক্রি করতে নিষেধ করা হয়েছে।

এছাড়া দাম বৃদ্ধির খবরে অতিরিক্ত পেঁয়াজ ক্রয় না করে ভোক্তাদের যতটুকু প্রয়োজন ততটুকু ক্রয় করার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা।বাজার স্থিতিশীল রাখতে গুদামে বাড়তি পেঁয়াজ মজুদ আছে কি না,পুরোনো দামে কিনা পেঁয়াজ বাড়তি দামে বিক্রি হচ্ছে কি না ইত্যাদী খতিয়ে দেখার পাশাপাশি খুচরা পর্যায়ে জনপ্রতি ২ কেজির বেশী পেঁয়াজ বিক্রি না করার পরামর্শ দেয় ভোক্তা অধিদপ্তর।বাজার দর স্বাভাবিক রাখতে  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com