1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের দাফন সম্পন্ন ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার সোনাতলায় গাছে গাছে শোভা পাচ্ছে সোনালী রঙের আমের মুকুল জনগণের ভালবাসা,সমর্থন পেলে আমিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান মুসলিম উদ্দিন লালমোহনে ইটভাটায় জ্বালানি কাঠ পোড়ানোর অভিযোগে ২০ হাজার টাকা অর্থদন্ড লালমোহনে সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা লালমোহনে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক যশোর-নড়াইল মহাসড়কে বাসচাপায় সবজি বিক্রেতা নিহত, সড়ক অবরোধ ও স্পিডব্রেকারের আশ্বাস ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নে চলমান উন্নয়ন কাজের পরিদর্শন করলেন ইউএনও-পিআইও পাম্প কর্মচারীদের হামলায় নিহত ছাত্র নেতা

বেনাপোল পুটখালি সীমান্তে দুই কোটি টাকার স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

কিশোর কুমার দেবনাথ
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৮১ বার পড়া হয়েছে
যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ভারত  পাচারের সময় দুই কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ২০টি স্বর্ণের বারসহ আতিয়ার রহমান (৫৫) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা। যার ওজন ২ কেজি ৩৬০ গ্রাম।
শনিবার (১৬ ডিসেম্বর ) রাত সাড়ে ১০ টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিম পাড়া থেকে স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী আতিয়ারকে আটক করা হয়। আটক আতিয়ার স্থানীয় পুটখালী গ্রামের মহর আলীর ছেলে।
বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে এরকম একটি গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে একজন সন্দেহভাজন ব্যক্তি বাইসাইকেল যোগে সীমান্তের দিকে যেতে দেখা যায়। এ সময় তার গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তল্লাশি করা হয়। এক পর্যায় তার শরীরে অভিনব কৌশলে কস্টেপ মোড়ানো লুকিয়ে রাখা অবস্থায় ২০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। এ সময় তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন দুই কেজি ৩৬০ গ্রাম। যার বাজার মূল্য দুই কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা।
২১ ব্যাটেলিয়ন বিজিবির অধীনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার পিএসসি জানান, উদ্ধারকৃত স্বর্ণের বার ট্রেজারিতে জমা দেওয়া হবে এবং আটককৃত পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com