1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের দাফন সম্পন্ন ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার সোনাতলায় গাছে গাছে শোভা পাচ্ছে সোনালী রঙের আমের মুকুল জনগণের ভালবাসা,সমর্থন পেলে আমিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান মুসলিম উদ্দিন লালমোহনে ইটভাটায় জ্বালানি কাঠ পোড়ানোর অভিযোগে ২০ হাজার টাকা অর্থদন্ড লালমোহনে সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা লালমোহনে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক যশোর-নড়াইল মহাসড়কে বাসচাপায় সবজি বিক্রেতা নিহত, সড়ক অবরোধ ও স্পিডব্রেকারের আশ্বাস ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নে চলমান উন্নয়ন কাজের পরিদর্শন করলেন ইউএনও-পিআইও পাম্প কর্মচারীদের হামলায় নিহত ছাত্র নেতা

কালকিনিতে বিজয় দিবসে ৫০০ ফুট পতাকা নিয়ে আনন্দ শোভাযাত্রা

আক্তার হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৫১ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে ৫০০ ফুট পতাকা নিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠন।

শনিবার (১৬ডিসেম্বর) বিকেলে কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি আনন্দ র‌্যালী বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালকিনি সৈয়দ আবুল হোসন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এ সময় সবার হাতে ছোট একটি করে জাতীয় পতাকা এবং বিজয় দিবসের বিভিন্ন রকমের প্লে­কার্ড নিয়ে সংগঠনের কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের সভাপতি বি এম রাজিব,সাধারণ সম্পাদক সজিব খান,উপদেষ্টা তাইজুল ইসলাম সাজ্জাদসহ সংগঠনের ১৫ টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেকে।

শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের সভাপতি বি এম রাজীব হোসেন বলেন সংগঠনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ৫০০ ফিট জাতীয় পতাকা নিয়ে আনন্দ র‌্যালী করা হয়েছে। আমাদের জাতীয় জীবনে এ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যারা দেশের জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেই সব বীর মুক্তিযোদ্ধাসহ সমগ্র জাতির অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ও দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের জন্য দোয়া করছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com