1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দেরসাথে মাল্টিমিডিয়া জার্নালিস্টের শুভেচ্ছা বিনিময় আবাবিল তারুণ্যের আলো ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের দাফন সম্পন্ন ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার সোনাতলায় গাছে গাছে শোভা পাচ্ছে সোনালী রঙের আমের মুকুল জনগণের ভালবাসা,সমর্থন পেলে আমিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান মুসলিম উদ্দিন লালমোহনে ইটভাটায় জ্বালানি কাঠ পোড়ানোর অভিযোগে ২০ হাজার টাকা অর্থদন্ড লালমোহনে সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা লালমোহনে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক যশোর-নড়াইল মহাসড়কে বাসচাপায় সবজি বিক্রেতা নিহত, সড়ক অবরোধ ও স্পিডব্রেকারের আশ্বাস

বগুড়ায় ৭ আসনে প্রতীক পেলেন ৫৪ জন

জাকারিয়া আল ফয়সাল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৮ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া বগুড়ার সাতটি আসনে ৫৪ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।সোমবার সকাল ১০ টা থেকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে শুরু হয় প্রতীক বরাদ্দ কার্যক্রম।

মতবিনিময় সভা শেষে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রতীক বরাদ্দের পত্র প্রার্থীদের হাতে তুলে দেন। এসময় আওয়ামী লীগের প্রার্থী, জাতীয় পার্টি, স্বতন্ত্র সহ একাধিক রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতীক বরাদ্দ নেন। দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত বগুড়ার সাতটি আসনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

এর মধ্যে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে প্রতীক পেয়েছেন ১০ জন, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ৭ জন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে ১১ জন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ৫ জন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ৫ জন, বগুড়া-৬ (সদর) আসনে ৫ জন ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ১১ জনসহ এই সাতটি আসনে মোট ৫৪ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।

প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল রোববার। সোমবার প্রতীক বরাদ্দ। প্রতীক পাওয়ার পর থেকে নির্বাচনী আচরণবিধি মেনে আনুষ্ঠানিক প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com