1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান

বিএনপি নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে সন্ধান দাবি স্ত্রীর

জাকারিয়া আল ফয়সাল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৫২২ বার পড়া হয়েছে

বগুড়ায় আনোয়ার হোসেন হৃদয় (৪০) নামের এক বিএনপি নেতাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার পর ছয় দিনেও খোঁজ পাওয়া যাচ্ছে না। বুধবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তাঁর স্ত্রী আঁখি বেগম। এ সময় তিনি অবিলম্বে স্বামীর সন্ধান দাবি করেন।আনোয়ার হোসেন হৃদয় কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ভোলতা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কাহালু উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক।

শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি পরিচালিত ক্লাইমেট চেঞ্জ নামে উপপ্রকল্পে ফিল্ড অর্গানাইজার পদে কর্মরত ছিলেন তিনি।সংবাদ সম্মেলনে আঁখি বেগম বলেন, ‘গত ১৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে শেরপুর পল্লী উন্নয়ন একাডেমির সামনে থেকে ডিবি পরিচয়ধারী সদস্যরা আমার স্বামীকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘আমার স্বামী রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। তারপরও তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর শেরপুর থানায় সাধারণ ডায়েরি করলেও পুলিশের কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না।’ তিনি এ সময় তাঁর স্বামীর সন্ধান দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত তাঁদের স্বজন শহিদুল ইসলাম বলেন, ‘গত ১৪ ডিসেম্বর আমরা পল্লী উন্নয়ন একাডেমির মাঠে ফুটবল খেলা দেখতে গিয়েছিলাম। সেখানে চারজন লোক আনোয়ার হোসেনকে নিয়ে চলে যায়। তাদের যে কিছু জিজ্ঞাসা করব, সে সময়ও পাইনি।’এ বিষয়ে জানতে চাইলে বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মোস্তাফিজ হাসান বলেন, ‘এ ঘটনায় ডিবি পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই। তারা যে অভিযোগ করেছে, তা ভিত্তিহীন।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com