1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ

কেন্দুয়ায় আ.লীগ-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, থানায় মামলা

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে

নেত্রকোণার কেন্দুয়ায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আঠারোবাড়ী এলাকার মো. সায়েদুর রহমানের ছেলে, কেন্দুয়া উপজেলা ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ বাদী হয়ে মাসকা ইউপি চেয়ারম্যান সালাম বাঙ্গালীসহ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করে ১৯ ডিসেম্বর রাতে এই মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর রাত সাড়ে ৮টার দিকে নেত্রকোণা-৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টুর কর্মীসমর্থকরা মাসকা বাজারে মিছিল বের করে। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী অসিম কুমার উকিলের সমর্থক মাসকা ইউপি চেয়ারম্যান সালাম বাংঙ্গালীর নেতৃত্বে শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে পিন্টুর মিছিলের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় পিন্টুর ৩০ জন কর্মী সমর্থক আহত হয়। এসময় হামলাকারীরা পিন্টুর নির্বাচনী কার্যালয়সহ ৫টি মোটরসাইকেল ভঙচুর করে।

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামূল হকের সাথে বুধবার দুপুরে কথা বললে তিনি মামলা কথা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com