1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান নলডাঙ্গায় মেয়র প্রার্থী জিয়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান

পঞ্চগড়ে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ

মো আরিফুল ইসলাম ইরান
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে
সাবেক রেলপথমন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সাবেক সাংসদ নুরুল ইসলাম সুজনকে পঞ্চগড়ের ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যার মামলায় আদালতে হাজির করা হয়েছে। রবিবার সকাল ১০টায় পঞ্চগড়ের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামানের আদালতে তাকে তোলা হয়। পরে মামলার শুনানী শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন আদালত। গুম ও হত্যার শিকার আল আমিন বৈষম্য রিবোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেন।মামলার শুনানীতে বাদী পক্ষে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি, গর্ভরমেন্ট প্রসিকিউটর (জিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল সহ আদালতের এপিপিবৃন্দ এবং আসামী পক্ষে সাবেক পিপি এ্যাড. আমিনুল ইসলাম, এ্যাড. মির্জা সারোয়ার হোসেন, এ্যাড. আলী আসমান বিপুল প্রমুখ অংশগ্রহণ।এর আগে, গতকাল শনিবার রাতে সাবেক এই রেলমন্ত্রীকে ঢাকা কাশিমপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তায় পঞ্চগড় আদালতে নিয়ে আসা হয়। এছাড়া রবিবার সকাল থেকে আদালতে পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় আদালতে তাকে নিয়ে আসা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com