1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন নালিতাবাড়ীতে দেশ বুলেটিন সংবাদ কর্মী হাফিজুর রহমান মদক ব্যবসা প্রতিবাদ করাই আছাদুজ্জামান আপেল ও তাঁর গ্রুপ এর হাতে গুরুতর আহত, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ময়মনসিংহে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামুলক মহড়া ফরিদপুরে তুচ্ছ ঘটনায় জুয়েল হত্যা, রাজধানী থেকে তিনজনকে গ্রেপ্তার করলো র‌্যাব

মহেশপুর ও কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই জন

মোঃইমামুল হক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৩ বার পড়া হয়েছে
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।
খবর নিয়ে জানা যায়, রোববার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলার কাগমারী এলাকার ট্রাকচালক পারভেজ (৫৫) ও মহেশপুর উপজেলার আজমপুর এলাকার হেলপার নাজমুল (৪০)।
ফায়ার সার্ভিস জানায়, যশোর থেকে ভুষিবোঝাই একটি ট্রাক চৌগাছার দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে ট্রাকটি চুড়ামনকাটি রেলক্রসিংয়ে পৌঁছায়। গেট নামানো না থাকায় ট্রাকটি রেল লাইন অতিক্রমকালে খুলনাগামী রকেট ট্রেনের ধাক্কায় ছিটকে যায়। বিকট শব্দ শুনে গেটম্যান সজলসহ আশপাশের বাড়ির লোকজন বেরিয়ে গিয়ে ট্রাক চালক ও হেলপারের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায়। এরপর খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ ও ক্ষতিগ্রস্ত ট্রাকটি উদ্ধার করে।
রেল পুলিশের কর্মকর্তা শাহিদুল গণমাধ্যমকে জানান, পণ্যবোঝাই ট্রাকটি যশোরের চৌগাছা বাজারের দিকে যাচ্ছিল। ঘন কুয়াশার মধ্যে রেলক্রসিং পার হওয়ার সময় সেটি খুলনাগামী রকেট মেইলের সামনে পড়ে যায়। ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালক ও তার সহকারী।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরায়। মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com