1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন নালিতাবাড়ীতে দেশ বুলেটিন সংবাদ কর্মী হাফিজুর রহমান মদক ব্যবসা প্রতিবাদ করাই আছাদুজ্জামান আপেল ও তাঁর গ্রুপ এর হাতে গুরুতর আহত, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ময়মনসিংহে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামুলক মহড়া ফরিদপুরে তুচ্ছ ঘটনায় জুয়েল হত্যা, রাজধানী থেকে তিনজনকে গ্রেপ্তার করলো র‌্যাব

রিশালে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ১০

ইয়াসিন আহমেদ ফাহিম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২০২ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুরের মুন্ডপাশা এলাকায় (ঢাকা-বরিশাল মহাসড়ক) সাকুরা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ও ইট বহনকারী একটি ট্রলির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

নিহতদের পরিচয়- সোহরাব হাওলাদার (২৮) ও হেলপার রুবেল হাওলাদার (২০)। ট্রলিচালক সোহরাব বামরাইল ইউনিয়নের বরতা গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে ও রুবেল একই গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে।

রোববার (২৪ ডিসেম্বর) সকাল  সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুন্ডপাশায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র দেশ বুলেটিন কে জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১১-৫৬৩৩) ঢাকার উদ্দেশে ১০ যাত্রী নিয়ে রওনা দিয়ে উজিরপুরের মুন্ডপাশায় পৌঁছালে উল্টোদিক থেকে আসা ইট বহনকারী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রলিটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে সড়কে ছিটকে পড়ে। বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। সেই সঙ্গে বাসটি সড়কের পাশে বড় বড় গাছের সঙ্গে আটকে গেছে।

সাকুরা পরিবহনের চালক পালিয়ে গেলেও সুপারভাইজার ও হেলপারসহ আহত ১০ জনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

উজিরপুর ফয়ার সার্ভিস, থানার পুলিশ ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে ঢাকা-বরিশাল মহাসড়কের যান চালচল স্বাভাবিক করা হয়েছে।

উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়শা ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com