1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও

কয়রা উপজেলায় জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুুতি সভা

আবু ওবায়দা
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

আগামী ২৬শে ডিসেম্বর ‘২৪  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার  এর আগমন উপলক্ষে কয়রায় এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। গতকাল ৬ই ডিসেম্বর শুক্রবার সকাল ৮ ঘটিকার সময় কয়রা সদর ইউনিয়নের ৬নং কয়রা বায়তুল হামদ জামে মসজিদ প্রাঙ্গনে কর্মী সম্মেলনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা সহকারী সেক্রেটারি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান,  উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম,  উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সায়ফুল্লাহ সহ কয়রা উপজেলার ৭ ইউনিয়নের জামায়াত আমীর,  সেক্রেটারি ও  ৬৩ টি ওয়ার্ডের সকল দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় প্রধান মেহমান মাওলানা আবুল কালাম সাহেব বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়রা উপজেলা শাখার সকল দায়িত্বশীল কে যথাযথভাবে দায়িত্ব পালন করে কর্মী সম্মেলন সফল করার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com