1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় লস্কর ফিলিং স্টেশনে অনিয়ম ও হামলার অভিযোগ, তদন্তের দাবি কলাপাড়া হাসপাতালে বিদ্যুৎ না থাকলে মোমবাতি রোগীদের একমাত্র ভরসা বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী, শিগগিরই দায়িত্ব গ্রহণ নেত্রকোনায় ৯৪০ পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলেদের বড়শিতে ধরা পড়ল কুমির মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে গণপিটুনি মসজিদের ইমামের কাছে যুবদলের দুই নেতার লাখ টাকা চাঁদা দাবি আওয়ামী ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে: তারেক রহমান সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

মুন্সিগঞ্জের গজারিয়ায় চলছে ফিটনেস বিহীন সাধীন পরিবহন।

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়া অংশে বাউশিয়া পাখির মোর হইতে সোনারগাঁও পর্যন্ত অদক্ষ ড্রাইভার দ্বারা পরিচালিত হয় ফিটনেস বিহীন স্বাধীন পরিবহন এতে প্রায় ঘটছে দূর্ঘটনা ও প্রান হানী সরেজমিনে গিয়ে দেখা যায় ঢাকা-চট্টগ্রাম মহাসাগরকে গজারিয়া অংশে গড়ে উঠেছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানা। গজারিয়া বাউশিয়ার পাখির মোড় হইতে সোনারগাও পর্যন্ত১১ কিলোমিটার রাস্তায় ৭টি স্টেশন।  গজারিয়া বিভিন্ন কলকারখানা গড়ে উঠায় স্হানীয় মানুষ ও কলকারখানার শ্রমিক মিলে এক কুটি মানুষের বসবাস।মানুষের বিভিন্ন প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য এই পরিমাণ গুলো ব্যবহার করতে হয়।এই গাড়িগুলো পরিচালিত হচ্ছে অপ্রাপ্তবয়স্ক লাইসেন্স বিহীন অদক্ষ চালক যারা যার কারণে প্রতিনিয়ত গড়ছে দুর্ঘটনা।গজারিয়া হাইওয়ে পুলিশ  গাড়িগুলো তেমন কোন তদরকি কিংবা চেকিং করছে না।যাত্রীদের অভিযোগ তারা ভাড়া নিয়ে অনেক হয়রানি করে বিভিন্ন স্টেশনে অনিয়ন্ত্রিত ভাবে গাড়ি দামিয়ে রাখে এতে যাত্রীদের ভোগান্তির সৃষ্টি হয়।এব্যাপারে বাস মালিক ও গজারিয়া অংশ দেখাশোনা দায়িত্ব প্রাপ্ত হান্নান ভাই বলেন এই গাড়িগুলো একেক সময়ে একেক নামে প্রথম এই গাড়ি গুলো চলত রওজা পরিবহন,এরপরে চলতএকতা পরিবহন এর পরে চলত পারপার নামে আমারা দায়িত্ব নেওয়ার পর চলে স্বাধীন নামে। এখানে প্রায় ৯০ টি গাড়ি চলে ড্রাইভার সংকটের কারনে অদক্ষ ড্রাইভার দ্বারা গাড়ি চালানো হয়। গাড়ির ফিটনেস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ওপেন হাউস ডে তে আমরা দুই মাসের সময় নিয়েছি দুই মাসের মধ্যে কাগজপত্র তৈরি করে দিব। অফিসার ইনচার্জ হুমায়ুন কবির  বলেন আমরা প্রতিদিনই এই গাড়ি ধরি এবং মামলা দিয়ে দেই তারপরও এরা পরিবর্তন হয় না।আপনারা সাংবাদিক আমাদেরকে সহযোগিতা করেন।কি পরিমান মামলা দেওয়া হয়েছে এ ব্যপারে কোন সঠিক তথ্য দিতে পারে নি।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com