1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধবাজদের জন্য পরাজয় ও দুর্ভোগ হয়ে দাঁড়াবে হরমুজ: লারিজানি দুর্যোগ মোকাবিলায় তারুণ্যের দীপ্ত শপথ: কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ভাঙ্গুড়ায় তাঁতী দলের কমিটি অনুমোদন ​কলারোয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে ইউপি সদস্যকে অর্থদণ্ড ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন

হারানো মোবাইল নগদ টাকা হস্তান্তর করলো ২ এপিবিএন

আসাদুজ্জামান হাসান
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৩ বার পড়া হয়েছে

২ এপিবিএন এর তৎপরতায় মূল  ৩২ টি হারানো মোবাইল ও ভূলে চলে যাওয়া বিকাশের  এক লাখ পয়ষট্টি হাজার টাকা ফিরিয়ে দেয়া হলো মূল মালিকের কাছে।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে  ২ এপিবিএন, মেঘলা, বান্দরবান কার্যালয়ে হারানো মোবাইল ও উদ্ধারকৃত টাকা মূল মালিকের কাছে হস্তান্তর করেন  ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান।

২ এপিবিএন এর প্রেস সুত্রে জানানো হয় বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন জেলার থানায় হারানো মোবাইল ও ভূল একাউন্টে বিকাশের টাকা চলে যাওয়া সংক্রান্ত জিডি মূলে   ২ এপিবিন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর সার্বিক নির্দেশনায় ইন্টেলিজেন্স  উইং বান্দরবান শাখার ইনচার্জ এএসআই মোঃ রবিউল করিম সিকদার  এর তৎপরতায় এ সকল হারানো মোবাইল ও ভূলে চলে যাওয়া বিকাশের টাকা উদ্ধার করা হয়।

উদ্ধার পরবর্তী  মোবাইল ও টাকা মূল মালিকের হাতে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করে ২ এপিবিএন। হস্তান্তরের সময়  আরো উপস্থিত ছিলেন ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের ক্যাম্প ইনচার্জ  মোঃ শওকত আলী, ক্রাইম অ্যান্ড অপস্ শাখার ইনচার্জ এসআই (নিঃ) মাইকেল বনিক সহ ২ এপিবিএন এর উর্ধতন কর্মকর্তা বৃন্দ।

এ বিষয়ে ২ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান  বলেন নিয়মিত  মাদক বিরোধী অভিযান,অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাশ নির্মূলের  পাশাপাশি আমাদের সাইবার ইন্টেলিজেন্স এর কার্যক্রম চলমান আছে। দেশের যে কোন জেলা ও উপজেলার থানায় হারানো মোবাইল ও ভুলক্রমে বিকাশে চলে যাওয়া টাকা জিডি পরবর্তী তা ফিরে পেতে সকলেই ২ এপিবিএন এর সাইবার ইন্টেলিজেন্স এর সহায়তা গ্রহণ করে সুবিধা নিতে পারবেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com