1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধবাজদের জন্য পরাজয় ও দুর্ভোগ হয়ে দাঁড়াবে হরমুজ: লারিজানি দুর্যোগ মোকাবিলায় তারুণ্যের দীপ্ত শপথ: কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ভাঙ্গুড়ায় তাঁতী দলের কমিটি অনুমোদন ​কলারোয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে ইউপি সদস্যকে অর্থদণ্ড ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন

দুর্গাপুরে আদালত প্রাঙ্গনে দেশীয় অস্ত্র সহ আটক দুই যুবক

আনিসুল হক সুমন
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৫০০ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে সিনিয়র সহকারী জজ আদালত (কোর্ট) ভবনের সামনে থেকে দেশীয় অস্ত্রসহ রাজন মিয়া (৩২) ও শুভ হাসান (১৯) দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত দুই যুবক হলেন, উপজেলার নলজোড়া গ্রামের মোঃ মজিবুর (দা- মজিবুর) এর ছেলে রাজন মিয়া ও একই গ্রামের মোঃ মাসুদ মিয়ার ছেলে শুভ হাসান (১৯)।

পুলিশ ও মামলা সূত্রে জানাযায়, মঙ্গলবার সকাল ১১ টায় দুর্গাপুর চৌকি আদালত প্রাঙ্গণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদারের আচরণ বিধি লঙ্ঘনের শুনানি চলাকালীন সময় সিসিটিভি ক্যামেরায়, আদালত প্রাঙ্গনে দুজন যুবকের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন বিজ্ঞ সিনিয়র সরকারী জজ সোলায়মান কবীর। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ওই দুই যুবকের দেহ ও ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে তাদের কাছে থাকা দেশীয় ধাঁড়ালো অস্ত্র ও লোহার দুইটি পাইপসহ দুজনকে আটক করে। এ ব্যাপারে মঙ্গলবার রাতে দুর্গাপুর চৌকি আদালতের এস আই খাইরুল ইসলাম বাদী হয়ে ১৮৭৮ সনের অস্ত্র আইন (সংশোধনী/২০০২) এর ১৯ (ক) ধারায় দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৮।

দুর্গাপুর থানার ওসি তদন্ত নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালত প্রাঙ্গণ থেকে দেশীয় অস্ত্রসহ দুজনকে আটকের পর কোট-পুলিশ আসামিদের থানায় হস্তান্তর করে। পরে আইনি কার্যক্রম শেষকরে বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com