1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধবাজদের জন্য পরাজয় ও দুর্ভোগ হয়ে দাঁড়াবে হরমুজ: লারিজানি দুর্যোগ মোকাবিলায় তারুণ্যের দীপ্ত শপথ: কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ভাঙ্গুড়ায় তাঁতী দলের কমিটি অনুমোদন ​কলারোয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে ইউপি সদস্যকে অর্থদণ্ড ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন

বিএনপির ডাকে এখন আর কেউ সারা দেয়না: ভোলায় তোফায়েল আহমেদ

জহিরুল ইসলাম লিটন
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪২২ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেজমে উঠছে নির্বাচনের প্রচার-প্রচারনা। গণসংযোগসহ নানা কর্মসূচীতে ব্যস্ত সময় পার করছে ভোলার চারটি আসনের আওয়ামী লীগ সমর্থীত প্রার্থীরা। কর্মী সমর্থকদের সাথে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ছুটে চলছেন প্রার্থীরা। উন্নয়নের অঙ্গীকার করে ভোটারদের দ্বারে ভোট চাচ্ছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে ভোলা-১ আসনের সদর রোডে সাধারণ জনগনের মাঝে সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে নৌকা মার্কায় ভোট চান। এসময় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের নৌকা প্রার্থী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, বিএনপির কথা মানুষ এখন শুনেনা। বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসাবে মানুষ মনে করে। তারা যতই বলুক মানুষ ভোট কেন্দ্র আসবেনা। মানুষ আরো বেশি করে ভোট কেন্দ্রে আসবে।

এসময় তোফায়েল আহমেদ আরো বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি নির্বাচন বয়কট করেছে। তাদের ডাকে কেউ সাড়া দেয়না। তারা কর্মসূচীর নামে মানুষ মারে। মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

বাংলাদেশের মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আস্থা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে বলে জানান। আজকে বাংলাদেশ পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল দেশ। আগামী ২০৪১ সালে একটি উন্নয়নশীল দেশ হিসাবে পরিচিত হবে। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। একই সাথে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখতেন সোনার বাংলা গড়ার। সেই স্বপ্ন তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ধরে বাস্তবায়ন হতে যাচ্ছে।

এসময় তিনি আরো বলেন, আমি ভোলার বহু উন্নয়ন করছি। ভোলাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে কাজ করেছি।আমি ভোলাকে শিল্প নগরী হিসাবে গড়ে তুলবো। ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে।

যেটা বাংলাদেশের আর কোথাও নেই। ভোলাতে ৯ টি গ্যাস কূপ খনন করা হয়েছে। সবগুলোতেই আমরা গ্যাস পেয়েছি। পৃথিবীর বিভিন্ন দেশে আট দশটি গ্যাসের কূপ খনন করলে একটায় গ্যাস পায়। আমাদের ভোলাতে একটা কূপ খনন করলে সেই গ্যাস ফিল্ডে গ্যাস পাওয়া যায়। সুতরাং ভোলা হবে আন্তর্জাতিক মর্যাদাশীল একটি জেলা। ভোলা হবে একটি শিল্প নগরী। এসময় তিনি আগামীতে ভোলা-বরিশাল ব্রীজ করার আশা ব্যাক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, পৌর মেয়র মনিরুজ্জামান, সহ-সভাপতি দোস্ত মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, মোহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সালাউদ্দিন লিংকনসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবিন্দরা এসময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com