1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

শুক্রবার বরিশাল আসছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

ইয়াসিন আহমেদ ফাহিম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৫ বার পড়া হয়েছে

নির্বাচনের প্রচারে আগামীকাল শুক্রবার বরিশাল আসছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকেলে নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে ভাষণ দেবেন তিনি। শেখ হাসিনার এ সফরকে কেন্দ্র করে উজ্জীবিত দলের নেতা-কর্মীরা।

পাঁচ বছর পর শুক্রবার বরিশাল আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফর ঘিরে নতুন সাজে সাজানো হচ্ছে বরিশাল নগরী। বিকেল ৩টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সরকারের উন্নয়ন তুলে ধরে ভোট চাইবেন নৌকায়।প্রধানমন্ত্রীর

সফর ঘিরে বরিশালবাসীর প্রত্যাশা অনেক। ভোলার গ্যাস বরিশালে আনা, ইপিজেড নির্মাণসহ নানা দাবি তুলে ধরবেন তারা।

বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করা যায়, জনসভায় দশ লাখ লোকের সমাগম ঘটবে।

বরিশাল-৫ আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুকের প্রত্যাশা, শুক্রবারের জনসভায় নৌকার প্রার্থীসহ অনেক সাধারণ মানুষও উপস্থিত থাকবেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সবশেষ বরিশাল সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com