1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

মনোহরদীর খিদিরপুরে আওয়ামীলীগের নির্বাচনী সভা অনুুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে আওয়ামীলীগের নির্বাচনী সভা অনুুষ্ঠিত হয়েছে ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ২৭ শে ডিসেম্বর, রোজঃবুধবার রাতে উপজেলার খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, বীরমুক্তিযোদ্ধা জনাব রমিজ উদ্দীন মাষ্টার এর সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,জনাব শাহাদৎ হোসেন বাবুল এর সঞ্চালনায় নির্বাচনী সভা অনুুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) থেকে বারবার নির্বাচিত সংসদ,মাননীয় শিল্পমন্ত্রী,আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জনাব এ্যাড.নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এম.পি। প্রধান অতিথির বক্তব্যে তিনি,বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন এবং দলীয় নেতাকর্মীদেরকে নৌকার পক্ষে কাজ করার নির্দেশনা প্রদান করেন।উক্ত সভায় আরো বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি, জনাব এ্যাড.ফজলুল হক,সাধারণ সম্পাদক,বাবু প্রিয়াশীষ রায় সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।বক্তরা তাদের বক্তব্যে এলাকার ব্যাপক উন্নয়নের স্বার্থে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিয়ে নূরুল মজিদ মাহমূদ হুমায়ূনকে নির্বাচিত করে আবারো সংসদে পাঠানোর আহবান জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com