1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধবাজদের জন্য পরাজয় ও দুর্ভোগ হয়ে দাঁড়াবে হরমুজ: লারিজানি দুর্যোগ মোকাবিলায় তারুণ্যের দীপ্ত শপথ: কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ভাঙ্গুড়ায় তাঁতী দলের কমিটি অনুমোদন ​কলারোয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে ইউপি সদস্যকে অর্থদণ্ড ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন

ফরিদপুরে ১০ কেজি প্লাস্টিক এ হাজার টাকার বাজার এর আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন

মিয়া রোমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে
ফরিদপুরে দশ কেজি প্লাস্টিকের বিনিময়ে হাজার টাকার বাজার এর আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর শহরের সাজেদা কবিরউদ্দিন পৌর বালিকা বিদ্যালয় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন, বাবর ফরিদপুর জেলা নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্নাবালা, সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক শওকত হোসেন।
এতে জানানো হয় মাত্র ১০ কেজি প্লাস্টিক জমাদানের পরিবর্তে এখান থেকে কুপন সংগ্রহ করে সেই কুপন ভাঙ্গিয়ে সংগ্রহ করা যাবে  প্রয়োজনীয় বাজার। মূলত প্লাস্টিকের সাথে জড়িত টোকাইদের একাজে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ফরিদপুরের ২৩০ টি পরিবার এ কাজে সম্পৃক্ত রয়েছে।
এখানে কম দাম যে সমস্ত পন্য সামগ্রী পাওয়া যাচ্ছে ‌ সেগুলো হলো  ১ টাকায়  চাউল,১টাকায় ছোলা,২ টাকায় মসুর ডাল,৩ টাকায় চিনি, ৫ টাকায় সয়াবিন তেল ৩ টাকায় আটা,১ টাকায় লবণ, ১ টাকায় সুজি, ৫ টাকায় মুরগি,৫ টাকায় মাছ, ৪ টাকায় কম্বল,১ টাকায় কাপড় ১ টাকায় টি-শার্ট ডিম ১ ডজন ২ টাকা ব্যাগ প্রতিটা ৫ টাকা, খাতা ১ টাকা ও ছাতা প্রতিটা ১ টাকা।
এ সময়  বিদ্যানন্দের ভলেন্টিয়ার স্কুলের ছাত্রী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com