ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ

 ঝালকাঠি জেলা সদর হাসপাতালে কর্মরত স্বাস্থ্যসেবাদানকারীদের নিয়ে অসংক্রামক রোগ (এনসিডি) বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় ঝালকাঠি সদর হাসপাতালের মিলনায়তনে বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার।
প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি মো. আককাস সিকদার। বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর ডা. শামীম জুবায়ের বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে কর্মশালায় অংশ নেন।
এছাড়া কর্মসূচির বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা. ইকবাল আহমেদ খান এবং সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. মো. সানিয়াত আলম চৌধুরী সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
দিনব্যাপী প্রশিক্ষণে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, রোগীদের নিয়মিত চিকিৎসার আওতায় রাখা, এনসিডি কর্নারের কার্যক্রম পরিচালনা এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় ঝালকাঠি সদর হাসপাতালে কর্মরত পাঁচজন চিকিৎসক, সাতজন সেবিকা, একজন স্টোরকিপার ও একজন পরিসংখ্যানবিদ অংশ নেন।
উল্লেখ্য, বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি সরকারের একটি অগ্রাধিকারমূলক স্বাস্থ্যসেবা কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) শাখা ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ অংশীদারত্বে দেশের ৩২৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
কর্মসূচির আওতায় এনসিডি কর্নার স্থাপন, প্রশিক্ষিত জনবল তৈরি, ডিজিটাল মাধ্যমে রোগী নিবন্ধন এবং বিনামূল্যে ওষুধ সরবরাহসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

মেয়র মামদানির হুমকি: নিউইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ, সংক্ষিপ্ত হচ্ছে যুক্তরাষ্ট্র সফর

আসন্ন যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বিমানটি নিউইয়র্কের

Scroll to Top