1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।। বার আউলিয়া ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটিতে বোর্ডের ‘বিদ্যোৎসাহী সদস্য’ মনোনীত হলেন বিএনপি নেতা সালাহ্উদ্দিন সোহেল।

লামায় নৌকার সমর্থনে নির্বাচনী জনসভা

আসাদুজ্জামান হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৮১ বার পড়া হয়েছে

শান্তি, শৃংখলা, উন্নয়ন ও সম্প্রীতির দ্বারা অব্যাহত রাখার লক্ষ্যে নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে লামা পৌর এলাকার নির্বাচনী পরিচালনা কমিটির আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ৭ম বারের মতো সংসদ পদে প্রার্থী বীর বাহাদুর (উশৈসিং) এমপি।

লামা পৌরসভার মেয়র ও উপজেলা আ. লীগের সম্পাদক মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বান্দরবান জেলা আ.লীগের সহ সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান।

আরও জনসভায় বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ পাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হোসেন ভূইয়া,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল,প্রশন্ন ভট্টাচার্য, বিজয় আইচ, মমতাজ উদ্দীন,রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা,
দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মোঃ জাহেদ উদদীন, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ মুছা কোং,লামা পৌর আ.লীগের সভাপতি মোঃ রফিক, সম্পাদক বাসু পালিতসহ জেলা,উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন নেতা-কর্মীরা।

বর্ণিত স্থানে  বিকেল থেকে পাড়া মহল্লা, ইউনিয়ন,ওয়ার্ড ও গ্রাম হতে ব্যানার,পোষ্টার ও প্রতীকী নৌকা নিয়ে খন্ড খন্ড মিছিলসহ সন্ধ্যায় লামা পৌঁর বাস টার্মিনাল জনসমুদ্রে তিল ধারনের জায়গা ছিল না।

এছাড়াও পৃথক দুটি  জনসভায় রুপপসী পাড়া ও লামা সদর ইউনিয়নেও হাজার হাজার নেতা কর্মী ও ভোটারগন অংশ গ্রহণ করেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি, ২৪ ইং অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com