হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের লোকজন পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। রবিবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার তোপখানা ও চানপাড়া মহল্লার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে স্থানীয় মাঠে তোপখানা ও চানপাড়ার শিশুদের মধ্যে ফুটবল খেলা নিয়ে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে রাতে দুই মহল্লার লোকজন মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষ টর্চলাইট জ্বালিয়ে একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে ২ মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
হবিগঞ্জে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দুই মহল্লার সংঘর্ষ, আহত ২০
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ স্থগিত করলেন হাইকোর্ট
September 23, 2026
শেয়ারবাজার কারসাজি : সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
September 23, 2026
জাতিসংঘে সিএনএন-এর সাংবাদিককে দেখে ট্রাম্প বলেন ‘আপনার এখানে থাকা উচিত নয়’
September 23, 2026
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময়
September 23, 2026
বিশ্ববাজারে আরও কমলো তেলের দাম
September 23, 2026
নারীকে নিয়ন্ত্রণ করাই কি সংস্কৃতি: ক্ষোভ প্রকাশ রাহুল গান্ধীর
September 22, 2026
১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ
September 22, 2026
মরিয়মের মৃত্যু এমপি গাজী নজরুলের বিরুদ্ধে মামলা ডিবিতে হস্তান্তর
September 22, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ সনদ বাতিল
September 23, 2026
ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানির প্রক্রিয়া হঠাৎ বন্ধ হয়ে গেছে।

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ স্থগিত করলেন হাইকোর্ট
September 23, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৩টি শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন

শেয়ারবাজার কারসাজি : সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
September 23, 2026
শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক

মেয়র মামদানির হুমকি: নিউইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ, সংক্ষিপ্ত হচ্ছে যুক্তরাষ্ট্র সফর
September 23, 2026
আসন্ন যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বিমানটি নিউইয়র্কের

জাতিসংঘে সিএনএন-এর সাংবাদিককে দেখে ট্রাম্প বলেন ‘আপনার এখানে থাকা উচিত নয়’
September 23, 2026
জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে গিয়ে এক সাংবাদিককে দেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট