বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, আটটি ট্রাফিক বিভাগের মধ্যে গুলশান বিভাগে সর্বোচ্চ ৭৭০টি মামলা হয়েছে। এ ছাড়া মতিঝিল বিভাগে ৪২৩টি, উত্তরা বিভাগে ৪০৬টি, ওয়ারী বিভাগে ৩৯৫টি, মিরপুর বিভাগে ৩৫৭টি, তেজগাঁও বিভাগে ১৭১টি, লালবাগ বিভাগে ১৫৬টি এবং রমনা বিভাগে ১৩৫টি মামলা করা হয়েছে।
ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



