সাতকানিয়ায় এসআরবি-১৫-এর অভিযান, গ্রেপ্তার নয় মামলার পলাতক আসামি

 

কক্সবাজার ও বান্দরবানসহ পার্শ্ববর্তী এলাকায় অপরাধ দমন ও পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনার অংশ হিসেবে চট্টগ্রামের সাতকানিয়ায় বিশেষ অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। অভিযানে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা নয়টি মামলার আসামি আব্দুল মাবুদকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযানটি পরিচালিত হয়। এসআরবি-১৫-এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আব্দুল মাবুদ সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গাটিয়া ডেঙ্গা এলাকার আব্দুর রশিদ ও জাহানারা বেগমের ছেলে।

এসআরবি-১৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে সাতকানিয়া থানায় বিভিন্ন অপরাধে নয়টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

মুসলিমদের প্রাণকেন্দ্র, ইতিহাস ও ভূ-রাজনীতি: একটি বস্তুনিষ্ঠ বিশ্লেষণ। লিখেছেনঃ এস এম আবদুল বারেক (সাংবাদিক, লেখক ও প্রাবন্ধিক) ঃ ২৬-১০-২০২৬, প্রকাশের আবেদন।

♦️সৌদি রাজতন্ত্রের উৎপত্তি, ইসলামের ঐতিহাসিক নিদর্শনসমূহের সংরক্ষণ ও বিলোপ, আন্তর্জাতিক

Scroll to Top