কধুরখীল জ্ঞানোদয় বিহারে প্রবারণা পূর্ণিমার উৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী

চট্টগ্রামের বোয়ালখালীতে শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আয়োজিত ধর্মীয় উৎসব ও ফানুস উত্তোলন অনুষ্ঠান পরিদর্শন করেছেন লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।
রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল বড়ুয়াপাড়ায় কধুরখীল জ্ঞানোদয় বিহারে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি ঢোলবাদক ও লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক কবি, শিল্পী, সংগঠক ও সাংবাদিক বিপ্লব জলদাস এবং সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আশুতোষ দাশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কধুরখীল জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যানন্দ থেরো, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া, সুজন বড়ুয়া, সেফু বড়ুয়াসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের তাৎপর্য শান্তি, সংযম, সম্প্রীতি ও মৈত্রীর বার্তার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। উৎসব উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে অশুভের বিনাশ এবং শুভ ও মৈত্রীর আলো সর্বত্র ছড়িয়ে পড়ার প্রত্যাশা জানানো হয়।
সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট থাকুক—এ প্রত্যাশায় সবাইকে শুভ প্রবারণা পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানায় সংগঠনটি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

মুসলিমদের প্রাণকেন্দ্র, ইতিহাস ও ভূ-রাজনীতি: একটি বস্তুনিষ্ঠ বিশ্লেষণ। লিখেছেনঃ এস এম আবদুল বারেক (সাংবাদিক, লেখক ও প্রাবন্ধিক) ঃ ২৬-১০-২০২৬, প্রকাশের আবেদন।

♦️সৌদি রাজতন্ত্রের উৎপত্তি, ইসলামের ঐতিহাসিক নিদর্শনসমূহের সংরক্ষণ ও বিলোপ, আন্তর্জাতিক

Scroll to Top