1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোংলায় ইফতার নিয়ে অসহায় ও দুস্থদের পাশে সার্ভিস বাংলাদেশ আটঘরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ট্রাকচালক নিহত সখীপুরে টাকা না দেওয়ায় নানিকে হাতুড়ি ও দা দিয়ে কুপিয়ে হত্যা, নাতি গ্রেপ্তার প্র*তিহিংসার আ*গুনে পু*ড়ল প্র*তিপক্ষ কৃষকের ভুট্টা ক্ষেত কেন্দুয়ায় কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ড, পুড়েছে গরুবাছুর পবিত্র রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে শ্রীমঙ্গলে প্রশাসনের যৌথ বাজার মনিটরিং পিরোজপুরে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের আল্টিমেটাম খুলনার বটিয়াঘাটায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা লোহাগাড়া উপজেলা মনিটরিং কমিটির বিশেষ সভা মাদক মামলায় যাবৎ জীবন সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

দীঘিনালায় ২৯ ভোটকেন্দ্রের ১৩ টি ঝুঁকিপূর্ণ,৩টি অধিক ঝুঁকিপূর্ণ

বিমলপাল
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে দীঘিনালায় ৫ টি ইউনিয়নে ৮৮ হাজার ৩৩৭ ভোটারের বিপরীতে ভোট কেন্দ্র রয়েছে ২৯ টি,  এর মধ্যে পুলিশের তৈরী করা তালিকায় ৩ টি ভোটকেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ, ১৩টিকে ঝুঁকিপূর্ণ  বাকী ১৩ টি ভোটকেন্দ্রকে সাধারণ দেখানো হয়েছে । দীঘিনালায় মোট ভোটার সংখ্যা ৮৮ হাজার ৩৩৭ জনের মধ্যে পুরুষ ভোটার ৪৩ হাজার ৮৭,মহিলা ভোটার সংখ্যা ৪৩ হাজার ২৯৮ তার মধ্যে ১ জন হিজড়া ভোটার।

পুলিশের তালিকায় অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৩ টি বাবুছড়া ইউনিয়নের ইন্দ্রমুনি কার্বারী পাড়ায় নুনছড়ি সরকারী প্রার্থমিক বিদ্যালয়,ধীরেন্দ্র হেডম্যান পাড়ার জারুলছড়ি সরকারী প্রার্থমিক বিদ্যালয়,এবং দেওয়ান পাড়ার নাড়াইছড়ি সরকারী প্রার্থমিক বিদ্যালয়। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র গুলো হলো দক্ষিণ বাবুছড়া সরকারী বিদ্যালয়,কাটারুংছড়া সরকারী প্রার্থমিক বিদ্যালয়, উদাল বাগান সরকারী প্রার্থমিক বিদ্যালয়,বড়াদম উচ্চ বিদ্যালয়,১ নং কবাখালী সরকারী প্রার্থমিক বিদ্যালয়,হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়, পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়,জামতলী আনসার ভিডিপি কাব ছোট মেরুং উচ্চ বিদ্যালয়,হাজাধনমনি সরকারী প্রার্থমিক বিদ্যালয়,ফুলচাঁন কার্বারীপাড়া সরকারী প্রার্থমিক বিদ্যালয় এবং উত্তর রেংকার্যা উচ্চ বিদ্যালয়।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল হক জানান,রাজনৈতিক দলের দুইপক্ষ বা প্রতিপক্ষের সাথে ঝামেলা হতে পারে এবং পাহাড়ের আঞ্চলিক সংগঠনের প্রভাব,আধিপত্য কাজ করতে পারে এমন তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সুষ্ঠ,নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট প্রদান করতে পারেন সেজনৌ প্রশাসন এবং সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক নিরাপত্তা গ্রহণে সকল ধরণের প্রস্ততি রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com