1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীসহ দশ নেতা বহিস্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৩১৫ বার পড়া হয়েছে
ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী একে আজাদসহ জেলা আওয়ামী লীগের ১০ নেতাকে বহিষ্কার কে অগঠনতান্ত্রিক এবং নির্বাচনে পরাজয় টের পেয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটি করা হয়েছে। এর মাধ্যমে তারা নির্বাচনকে বানচাল করতে চাইছে।
 শুক্রবার দুপুরে  শহরের ঝিলটুলীতে আয়োজিত প্রার্থীর নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন থেকে এমন দাবি করে বহিস্কৃত ওই নেতারা।
লিখিত বক্তব্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ বলেন, এই অব্যাহতি পত্র অগঠনতান্ত্রিক ও হাস্যকার। জেলা কমিটি শুধুমাত্র বহিষ্কারের সুপারিশ পাঠাতে পারে। আর সরাসরি কাউকে বহিষ্কারের এখতিয়ার কেবলমাত্র কেন্দ্রীয় কমিটিরই রয়েছে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সিনিয়র সদস্য বিপুল ঘোষের সভাপতিত্বে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ কে আজাদ, সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফারুক হোসেন, কোষাধ্যক্ষ ড. যশোদা জীবন দেবনাথ প্রমুখ।
এসময় তারা অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরে নিরব চাঁদাবাজি হচ্ছে। সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বী হিন্দু ব্যবসায়ীরাই এর বেশি শিকার হচ্ছেন। আমরা এই টর্টার আর সহ্য করতে পারছি না। তারা সকলেই শেষ আশ্রয়স্থল হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের রক্ষার জন্য বিনীতভাবে অনুরোধ জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com