খিলগাঁও অধিবাসী সুরেন্দ্র নামে এক ব্যক্তি যিনি খিলগাঁ এলাকার একমাত্র কামার শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। তিনি জানান এই শিল্পের সাথে তিনি ১৯৮৫ সাল থেকে জড়িত। তিনি আরো জানান তার বাবা ও তার দাদা এই শিল্প সাথে জড়িত ছিলেন।
বর্তমানে দেখা যায় শুধুমাত্র কুরবানী ঈদের সময় এই কামার শিল্পটা আবার ব্যস্ত হয়ে ওঠে। তিনি আরো জানান সরকার যদি আমাদের এই কামার শিল্পকে যদি একটু ভর্তুকি দিত তাহলে তারা সমাজে মাথা উঁচু করে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে পারত।
সরকারের উচিত এই কামার শিল্প জন্য আলাদা একটি এলাকা গঠন করা দরকার। তাহলে তাদের ব্যবসা করতে কোন সমস্যা হত না।



