1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর নারী কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগে সংবাদ সম্মেলন

আক্তার হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনিতে শোভা বেগম (৪৫) নামে এক স্বতন্ত্র প্রার্থীর নারী কর্মীকে কুপিয়ে জখমের ঘটনার প্রতিবাদে ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে আজ শুক্রবার সন্ধ্যায় স্থানীয় আ.লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। আহত শোভা বেগম মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কর্মী ও পৌরসভার দ‌ক্ষিন ঠেঙ্গামারা গ্রামের ক‌রিম হাওলাদা‌রের স্ত্রী।

অভিযোগ সুত্রে জানাগেছে, শোভা বেগম স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের ঈগল প্রতীকের পক্ষে নিজ গ্রাম ঠেঙ্গামারাতে শুক্রবার ভোরে প্রচার-প্রচারনা করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে আ.লীগ প্রার্থী ড.আবদুস সোবহান গোলাপের কর্মী কাউন্সিলর অলিলের লোকজনেরা শোভাকে ঈগলের প্রচারনা না করার জন্য বাঁধা সৃষ্টি করে। এ নিয়ে উভয় পক্ষের মাঝে তর্কবিতর্ক হয়। এক পর্যায় শুক্রবার বিকালে কাউন্সিলর অলিলের লোকজন শোভাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে যান পরে শোভা বেগমের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার প্রতিবাদে এবং নির্বাচন শান্তিপূর্ণ করার দাবিতে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী এবং তার নেতা কর্মীরা। স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ.লীগের সভাপতি তাহমিনা বেগম বলেন, আমার ঈগল মার্কার কর্মী শোভাকে কুপিয়ে রক্তাক্ত করেছে নৌকার লোকজন। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়াও নৌকা সমর্থকেরা কালো টাকা ছড়াচ্ছে বলে দাবী করেন এবং প্রশাসনের কাছে জোর দাবি করেন নির্বাচন যেন শান্তিপূর্ণ ভাবে হয়।
এ সময় আ’লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলার চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন বলেন নৌকা সমর্থকেরা নির্বাচনী বিধি লঙ্ঘন করে নানা ধরনের কাজ করে যাচ্ছে। তবে অভিযুক্ত কাউন্সিলর অলিলের দাবি, ওই ঘটনার সাথে তার কোন লোকজন জড়িত নয়। এ বিষয় জানতে চাইলে আ.লীগ প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপ ঘটনা অস্বীকার করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com