1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ১৫ পরিবারের মাঝে ইফতার ও সেহরি বিতরণ ভোলার চরফ্যাশনে ২৩৩টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে সংরক্ষিত মহিলা আসনে এমপি মনোনয়ন চেয়ে রোকেয়া হাসেমের সংবাদ সম্মেলন রাস্তার কাজের অস্তিত্ব নেই, কাগজে-কলমে ৩ লাখ টাকার প্রকল্প! ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুরে আমরুল ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন কলাপাড়া উপজেলা তে সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সরঞ্জাম উপকরণ দিলো বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও পার্টনার সংস্থা সিঁড়ি। সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দয়াল বাহিনীর সহযোগী আটক, অস্ত্র-কার্তুজ উদ্ধার চাঁদপুরের হাজিগঞ্জে AJR কুরিয়ার সার্ভিস থেকে আবারো মিললো ১০ কেজি গাঁজা চাঁদপুরে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ‎এক টেবিলে এমপি ও সুধীজন- কুমারখালীতে জামায়াতের ইফতার মাহফিল

বরগুনা-১ আসনের দুই স্বতন্ত্র প্রার্থীর চাপে নৌকা

রাশিমুল হক রিমন
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৮২৮ বার পড়া হয়েছে

বরগুনা-১ (সদর, আমতলী, তালতলী) আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত পাঁচ বারের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবার দলীয় তিন স্বতন্ত্র প্রার্থীর চাপে পড়েছেন। এবারও দলের মনোনীত প্রার্থী হিসেবে মাঠে নামলেও দলের তিন হেভিওয়েট নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ছাড়াও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু (ঈগল), আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক খলিলুর রহমান (ট্রাক) ও  আমতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম ছরোয়ার ফোরকান (কাঁচি) দলীয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। শম্ভুসহ একই দলের চার জন প্রার্থী ভোট যুদ্ধে সামিল হয়েছেন।

ভোটাররা ভোটের দিনের পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক থাকলে তাদের পবিত্র আমানত মূল্যবান ভোট প্রদান করে তাদের কাঙ্খিত প্রার্থীকে ভোট দিয়ে বরগুনা-১ আসনের উন্নয়ন ও অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান।

বরগুনা জেলার সাধারণ মানুষ মনে করেন বরগুনা ১ আসনের অন্যান্য আসনের তুলনায় কম উন্নয়ন হয়েছে।এজন্য তারা হিসাব-নিকাশ করছে। বরগুনার মানুষের জন্য কাঙ্খিত উন্নয়ন সাধন করতে পারবে তাকেই তারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

বরগুনা জেলা সদর,আমতলী ও তালতলী উপজেলা নিয়ে সংসদের আসন বরগুনা-১ এ মোট ভোটার রয়েছে ৪৮৩৯১১ (চার লক্ষ তিরাশি হাজার নয়শত এগারো) এরমধ্যে বরগুনা সদর ২৩০৬৬০ (দুই লক্ষ ত্রিশ হাজার ছয়শত ষাট) আমতলী ১৭২৩৩৭ (এক লক্ষ বাহাত্তর হাজার তিনশত সাইত্রিশ) ও তালতলীতে ৮০৯১৪ (আশি হাজার নয়শত চৌদ্দ)। এই চার প্রার্থীর তিনজন বরগুনা সদরের। এবারও পাঁচ বারের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ওপরই ভরসা রেখেছে আওয়ামী লীগ।

একই দলের তিন প্রাথী হওয়ায় নির্বাচনী প্রচারণা হয়ে উঠেছে বেশ জমজমাট। প্রার্থীরা বিভিন্ন পথসভা ও গণসংযোগ করেছেন। স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের অব্যাহত হুমকিতে ভীত সন্ত্রস্ত সাধারণ ভোটাররা।

ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বরগুনা জেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু বলেন, ১৯৯১ সাল থেকে পাঁচ বারের এমপি শম্ভু বরগুনায় দৃশ্যমান কোনো উন্নয়ন করতে পারেননি। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে বরগুনা জেলা পিছিয়ে রয়েছে এমন দাবি তার।

কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকান বলেন, পাঁচ বারের এমপি শম্ভুর জুলুম অত্যাচারে অতিষ্ঠ দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। বিশেষ করে বিভিন্ন অনৈতিক সুবিধা নিয়ে হাইব্রিডদের দলে ভেড়ানো, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করা ও ইউপি নির্বাচনে মনোনয়ন বাণিজ্যসহ নানা অভিযোগ রয়েছে বর্তমান এমপি শম্ভুর বিরুদ্ধে।

নৌকার প্রার্থী এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেছেন তার বিরুদ্ধে মিথ্যা ও অসত্য কথাবার্তা ছড়ানো হচ্ছে। স্বতন্ত্র প্রার্থীরা তাদের নিজেদের অবস্থান শক্ত করার জন্যই এইসব কথা বার্তা  বলছেন।তারা ভোটারদের বিভ্রান্ত করছেন।

সাধারণ ভোটাররা বলেন নির্বাচনী পরিবেশ সুষ্ঠ ও স্বাভাবিক থাকলে ভোটের মাধ্যমে তারা তাদের যোগ্য প্রার্থী বেছে নেবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com