সুস্থ থাকতে শরীর চর্চার কোন বিকল্প নেই। বর্তমান ব্যস্ত সময়ে নানা রকম শারীরিক সমস্যা ভুগছে। তাই সুস্থ ও সুন্দর জীবন গড়তে শারীরিক চর্চার কোন বিকল্প নেই।
ভোরের আলো ফুটতে পার্ক অথবা খেলার মাঠে দেখা যায় মানুষে আনাগোনা। কেউ হাঁটছেন, কেউ দৌড়াচ্ছেন, আবার কেউ করছেন বিভিন্ন ধরনের ব্যায়াম। শিশু থেকে বয়স্কদের মধ্যে দেখা যাচ্ছে শরীর চর্চার আগ্রহ।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত শরীর চর্চা করলে শরীর ও মন ভালো থাকে সাহায্য করে। পাশাপাশি ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপ ঝুঁকি কমাতে সাহায্য করে।
তাই শুধু ব্যায়াম করলেই হবে না, পাশাপাশি সুষম খাবারের প্রয়োজন, পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর জীবনযাপন।




