নিউজ


পাবনা ও সিরাজগঞ্জের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে পিআইবির বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
বেড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে ১৭ থেকে ১৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত পাবনার বেড়ায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
গত ১৭ নভেম্বর (মঙ্গলবার) বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত কবীর ও আইসিটি কর্মকর্তা অপূর্ব কুমার সাহা।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করছেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহা উদ্দিন নিপুন, গ্রীন টিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ শাহাব উদ্দিন এবং সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান।
আয়োজক সূত্রে জানা যায়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংবাদ পরিবেশনে গুণগত মান নিশ্চিত করা এবং আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার সম্পর্কে ধারণা দিতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণে সাংবাদিকতার মৌলিক বিষয়, পেশাগত নৈতিকতা, সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সংবাদ লেখা এবং আধুনিক সাংবাদিকতার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ প্রশিক্ষণে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধন, দায়িত্বশীল সাংবাদিকতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

মোঃ শাহিনুর ইসলাম,
বেড়া(পাবনা)উপজেলা প্রতিনিধিঃ
০১৭১২৪০৭৩৫৬

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন স্টাফ রিপোর্টার মোঃইবরাহিম  

​জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে আজ বৃহস্পতিবার (১৯

Scroll to Top