খিলগাঁওয়ে পৃথক অভিযানে যুবলীগ নেতা ও ছাত্রলীগ কর্মী গ্রেফতার

 
খিলগাঁওয়ে পৃথক অভিযানে যুবলীগ নেতা ও ছাত্রলীগ কর্মী গ্রেফতার

রাজধানীর খিলগাঁও থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হলেন— নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী নাফিজ ইবনে সাঈদ (১৯) এবং খিলগাঁও থানার ৭৫ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন (৪৬)।

খিলগাঁও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে খিলগাঁও মডেল কলেজের সামনের সড়কে অভিযান চালিয়ে ছাত্রলীগ কর্মী নাফিজ ইবনে সাঈদকে গ্রেফতার করে পুলিশের একটি আভিযানিক দল।

অন্যদিকে, একই দিন রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে খিলগাঁও থানাধীন ত্রিমোহনী মাতবর বাড়ি রোড এলাকায় অপর একটি পৃথক অভিযান পরিচালনা হয়। ওই অভিযানে ৭৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও নিষিদ্ধ সংগঠনের যেকোনো তৎপরতা প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই তাদের গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন স্টাফ রিপোর্টার মোঃইবরাহিম  

​জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে আজ বৃহস্পতিবার (১৯

Scroll to Top