গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোতায়েন বিজিবি।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এর আগে দিনভর টুঙ্গিপাড়ায় দফায় দফায় বিক্ষোভ, সংঘর্ষ এবং বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় সন্ধ্যার পর পরিস্থিতি চরম আকার ধারণ করে এবং একপর্যায়ে থানায় হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও চিত্রে হেলমেট পরিহিত ব্যক্তিদের দেশীয় অস্ত্র হাতে থানার ভেতরে ভাঙচুর চালাতে দেখা গেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এই হামলায় থানার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রবেশ রোধ করতে আশপাশের বিভিন্ন সড়কে অবরোধ সৃষ্টি করা হয়।
এদিকে এই সহিংসতার পেছনে পাল্টাপাল্টি অভিযোগও পাওয়া গেছে। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দাবি, টুঙ্গিপাড়ায় অন্তত আটটি স্থানে তাদের দলের নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদল সভাপতি এম. মোক্তার হোসেনের দাবি অনুযায়ী, বিকেলে একটি সংঘবদ্ধ দল নিলফা বাজারে জড়ো হয়ে পরবর্তীতে তার বাসভবনে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়।
সার্বিক এই সংঘাতময় পরিস্থিতিতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মোকাবিলায় এপিসি (আর্মড পার্সোনাল ক্যারিয়ার) ব্যবহারের পাশাপাশি ড্রোণ ও বডি-ওর্ন ক্যামেরার সাহায্য নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিশ্লেষকদের মতে, আকস্মিক এই সংঘাত ও থানায় হামলার ঘটনা স্থানীয় নিরাপত্তা ব্যবস্থাকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top