কাঠালিয়ায় বিষখালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের ৫ লাখ টাকা জরিমান

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালি নদীতে রাত ভর অভিযান চালিয়ে পাচঁ অবৈধ বালু উত্তোলনকারীকে আটক করে প্রত্যেককে এক লাখ টাকা করে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দিবা গত রাতে বিষখালি নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন।
 এ সময় বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কাফিলার মোঃ নাঈম শরীফ (২০),কাঠালিয়া উপজেলার মধ্য কৈখালী মোঃ মিলন (২৯),বরগুনা জেলার তেতুলবাড়ীয়ার মোঃ নিজাম (৩৯), বরগুনার দক্ষিণ তেতুলবাড়িয়ার মোঃ ইসমাইল( ২৭) ও রাজাপুর উপজেলার আরুয়ার এলাকার মোঃ হায়দার সিকদার (৩২) আটক করে চারটি মামলা দায়ের করে ভ্রাম্যমান আদালত । আটকৃতদের প্রত্যেকে এক লাখ টাকা জরিমানা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মকবুল হোসেন। অভিযান পরিচালনায় সহায়তা করেন কাঠালিয়া পুলিশের একটি দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মকবুল হোসেন জানান, বিষ খালি নদীতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করতে পারবেন না।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন স্টাফ রিপোর্টার মোঃইবরাহিম  

​জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে আজ বৃহস্পতিবার (১৯

Scroll to Top