তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সাংবাদিকতায় তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট ৩৫ জন সাংবাদিক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে সাংবাদিকতার মৌলিক বিষয়, সংবাদ সংগ্রহ, সংবাদ লেখা, বস্তুনিষ্ঠতা, পেশাগত দক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীল সাংবাদিকতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




