1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান

খুলনায় দ্বাদশ নির্বাচনে নবনির্বাচিত এমপিদের সাথে কেএমপি’র পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মোঃ বাইজিদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

আজ ০৮ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১০ টায় সময় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাগেরহাট-১ আসনের নবনির্বাচিত এমপি শেখ হেলাল উদ্দিন; খুলনা-২ আসনের নবনির্বাচিত এমপি শেখ সালাহউদ্দিন জুয়েল; খুলনা-৩ আসনের নবনির্বাচিত এমপি এসএম কামাল হোসেন; খুলনা-১ আসনের নবনির্বাচিত এমপি ননী গোপাল মন্ডল এবং বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত এমপি শেখ তন্ময়, সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎকালে পুলিশ কমিশনার বিজয়ী প্রার্থীদের উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

নবনির্বাচিত এমপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে জনগণকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা ব্যবস্থাপনা, কর্মকৌশল, সহনশীলতা, বুদ্ধিমত্তা এবং পেশাদারিত্বের প্রশংসা করেন। আগামীর অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর আরাধ্য স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে একটি উন্নত সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদেরকে বিজয়ী করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে ক্রাইম) মোছাঃ তাসলিমা খাতুন-সহ কেএমপির সকল ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com