1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

গ্রামীণফোন গ্রাহকদের আপত্তির মুখে পিছু হটলো

আখিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে
গ্রামীণফোনের সিমে ৩০ টাকার নিচে রিচার্জ করা যাবে না- এমন নির্দেশনা জানানোর পর থেকেই শুরু হয় তীব্র সমালোচনা। ‘বয়কট গ্রামীণফোন’ ক্যাম্পেইন শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকে তুমুল আকারে ঝড় তুলেছিল গ্রাহকরা। গ্রামীণফোন গ্রাহকদের এমন তীব্র আপত্তির মুখে অবশেষে পিছু হটলো।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দিনগত রাত ১২টার পর অর্থাৎ, বুধবার (১০ জানুয়ারি) থেকে সর্বনিম্ন রিচার্জ সীমা ৩০ টাকা করার ঘোষণা দিয়েছিল মোবাইল অপারেটরটি। তবে এখনই তা বাস্তবায়ন করছে না গ্রামীণফোন। ফলে আগের মতোই ২০ টাকা রিচার্জ করতে পারবেন গ্রাহকরা।

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সর্বনিম্ন রিচার্জ আপাতত ২০ টাকাই থাকছে। রিচার্জের সীমা বাড়ানোর যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা এখনই বাস্তবায়ন করা হচ্ছে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে এসএমএস ও মাইজিপি অ্যাপের সর্বনিম্ন রিচার্জ ২০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করার কথা গ্রাহকদের জানিয়েছিল অপারেটরটি। মাইজিপি অ্যাপে ঢুকলেই চোখে পড়ছিল সতর্কীকরণ একটি বিজ্ঞপ্তি। তাতে লেখা, ‘আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা হয়ে যাবে’। এখন সেটি সরিয়ে ফেলেছে গ্রামীণফোন। অন্যদিকে এসএমএসে বলা হয়েছিল, ‘প্রিয় গ্রাহক, আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ এমাউন্ট ৩০ টাকা করা হবে। তবে, ৩০ টাকার নিচের রিচার্জ অফার এবং স্ক্র্যাচকার্ড আগের মত ব্যবহার করা যাবে।’ বিটিআরসি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশে মোবাইল সিমের গ্রাহক সংখ্যা ১৯ কোটি ৩৬ লাখে পৌঁছেছে। বাংলাদেশে বর্তমানে চারটি মোবাইল কোম্পানি তাদের কার্যক্রম পরিচালনা করছে। এরমধ্যে গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটি ২১ লাখ ৪০ হাজার, রবির ৫ কোটি ৮৩ লাখ ৮০ হাজার, বাংলালিংকের ৪ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ও টেলিটকের গ্রাহক ৬৪ লাখ ৬০ হাজার।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com