1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধবাজদের জন্য পরাজয় ও দুর্ভোগ হয়ে দাঁড়াবে হরমুজ: লারিজানি দুর্যোগ মোকাবিলায় তারুণ্যের দীপ্ত শপথ: কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ভাঙ্গুড়ায় তাঁতী দলের কমিটি অনুমোদন ​কলারোয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে ইউপি সদস্যকে অর্থদণ্ড ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন

লালমনিরহাট থানার বিশেষ অভিযানে ৩ জন আটক।

মোঃ সেলিম মিয়া
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৬১ বার পড়া হয়েছে
পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে লালমনিরহাট থানা পুলিশের অভিযান টিম কর্তৃক লালমনিরহাট থানাধীন গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা এলাকা হইতে ০২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ আসামী ১। মোঃ সাগর মাহমুদ(২০), পিতা- মোঃ সোলেমান আলী, সাং-ফুলমতি, থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী তার ব্যবহৃত মটর সাইকেলের সিটের নীচে করে বিশেষ কায়দায় উক্ত মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিয়া যাইতেছিল। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত উক্ত রেজি বিহীন পুরাতন কালো ও লাল রংয়ের ১৫০ সিসি পালসার মটরসাইকেল, যাহার চেসিস নং- MDZALICZXCWF88575, ইঞ্জিন নং- DHZWGF29189 জব্দ করা হয়।
অপর অভিযানে একই এলাকা হইতে ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ আসামী ১। আজিজুল ইসলাম(৩৩), পিতা- মৃত খলিলুর রহমান,  সাং- তালুক বেলকা, থানা- সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
এছাড়াও অভিযানে ৬নং খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি গ্রামস্থ পাকার মাথা কালিয়াদহ নামক নৌকা ঘাট এলাকা হইতে আসামী ১. নুর ইসলাম @ ধনু মিয়া(২৬), পিতা-মৃত হোসেন আলী মেম্বার, মাতা-মোছাঃ নবিজান বেগম ,স্থায়ী: গ্রাম- হরিণ চওড়া (আদর্শপাড়া) , থানা ও জেলা –লালমনিরহাট কে ৩৫ (পয়ত্রিশ) বোতল মাদকদ্রব্য Eskuf সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। থানা এলাকায় আরেকটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল মাদকদ্রব্য Eskuf উদ্ধার করা হয়।
মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদক মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে  এবং পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত মাদকদ্রব্য এর বিষয়ে তদন্ত অব্যহত আছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com