1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত ও আহত ২

রিয়াজ আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে
 খুলনা মহাসড়কে ভৈরবনগর এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজ রবিবার বেলা ২ টার দিকে  অভি কুমার দে (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে এবং  আহত হয়েছে মোটর সাইকেলে থাকা দুই আরোহী । নিহত অভি কুমার  পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার তপন কুমার দে’র ছেলে ও সে তালা সরকারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। সে পড়াশুনার পাশাপাশি পাটকেলঘাটা বাজারের  মোহনলাল ডাক্তারের হোমিওপ্যাথিক ফার্মেসিতে কাজ করতেন বলে জানা গেছে। আহতরা হলেন, কুমিরার কদমতলা  এলাকার কাঠ ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে আসিফ হোসেন (২০) ও খলিষখালীর কাটাখালী এলাকার উত্তম মন্ডলের ছেলে শিমুল মন্ডল (২১)। আহতরা বর্তমানে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২ টার দিকে তিন বন্ধু মোটর সাইকেল যোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের ভৈরব নগর এলাকায় আসলে একটি বাইসাইকেল রাস্তাপার হতে থাকলে মুুখোমুখি সংঘর্ষে হয়।এতে ঘটনাস্থলে নিহত হয় অভি। পরে স্থানীয়রা শিমুল ও আসিফকে উদ্ধার করে সাতক্ষীরার সিবি হাসপাতালে পাঠায়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com