1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ আন্তর্জাতিক নারী দিবস খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ।

পূর্বধলার শিক্ষকরা প্রশিক্ষণের ১৭ দিন পেরিয়ে গেলেও এখনো ভাতা পাননি।

জাহাঙ্গীর সরকার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৪৬৯ বার পড়া হয়েছে

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গত ১৮ ডিসেম্বর প্রশিক্ষণ শুরু হয়। নেত্রকোণার পূর্বধলায় মাধ্যমিক পর্যায়ে “নতুন শিক্ষাক্রম বিস্তরণ” শীর্ষক স্কিমের আওতায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গ্রহনের ১৭ দিন পেরিয়ে গেলেও প্রশিক্ষণ ভাতা পাচ্ছেন না প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা। এতে শিক্ষকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

উপজেলার পূর্বধলা জগৎমণি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ভ্যেনুতে সাতদিন ব্যাপী এ প্রশিক্ষণ শেষ হয় ২৮ ডিসেম্বর। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য মতে উক্ত প্রশিক্ষণে উপজেলার ৪১টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি দাখিল মাদ্রাসা ও ৫টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৬৭জন শিক্ষক-শিক্ষিকা ১০টি বিষয়ের উপর প্রশিক্ষণ নেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্ত¡াবধানে সংশ্লিষ্ট বিষয়ের উপর ৩৩জন মাষ্টার ট্রেইনার প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক, ও একাডেমিক সুপার ভাইজার আব্দুল লতিফ মাসুদ। প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকাদের মাঝে প্রশিক্ষণের উপকরণ হিসেবে, কলম, পেন্সিল, নেম হোল্ডার, প্যাড, ইত্যাদি সরবরাহ করা হলেও প্রশিক্ষণ চলাকালীন কোন নাস্তা বা লাঞ্চ সরবরাহ করা হয়নি। ওই সময় জানানো হয়, প্রশিক্ষনের ভাতা, নাস্তা ও লাঞ্চের টাকা প্রত্যেক প্রশিক্ষনার্থীর ব্যাংক একাউন্টে প্রশিক্ষণ শেষে ৩ কর্মদিবসের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। সেই লক্ষ্যে প্রত্যেক প্রশিক্ষনার্থী ও ট্রেইনারগণ ব্যাংক একাউন্ট নাম্বার সরবরাহসহ ভাতা বিতরণ ফরমে স্বাক্ষর করেন । কিন্তু প্রশিক্ষনের ১৭দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কারো একাউন্টে টাকা প্রবেশ করেনি। এই নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। অনেকেই ফোনদিয়ে জানতে চাইছেন কেন টাকা আসছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, এবারের ৭দিনের প্রশিক্ষণে প্রত্যেক প্রশিক্ষনার্থীকে ভ্যাট ও আইটি কর্তন ছাড়া ৭হাজার ২৪০ টাকা করে দেওয়া কথা রয়েছে। আর একজন প্রশিক্ষককে ভ্যাট আইটি কর্তন ছাড়া দেওয়া হবে ১৮ হাজার ১৬০টাকা। একজন প্রশিক্ষনার্থী ও একজন প্রশিক্ষকের ভাতার এমন বিস্তর ব্যবধানেও শিক্ষকগণ অসন্তোষ্টি প্রকাশ করেছেন। নাম প্রকাশ না করে অনেক শিক্ষক জানিয়েছেন একজন প্রশিক্ষককে একজন প্রশিক্ষনার্থীর চেয়ে প্রায় ১১হাজার টাকা বেশি দেওয়া হচ্ছে। যা একেবারে চরম বৈষম্যের শামিল। বিষয়টি মেনে নেওয়ার মত না হলেও মেনে নিতে হচ্ছে।

প্রশিক্ষনের টাকা আসতে দেরীর বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক জানান, আমরা প্রশিক্ষনপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা ও ট্রেইনারদের ভাতা প্রদানের জন্য তালিকা করে অনেক আগেই উপজেলার সোনালী ব্যাংক শাখায় পাঠিয়ে দিয়েছি। তারা ইএফটি করে প্রত্যেকের একাউন্ট নাম্বারে ভাতার টাকা পাঠিয়ে দেওয়ার কথা। প্রশিক্ষনার্থী ও ট্রেইনারদের ভাতার বেশি ব্যবধানের ব্যপারে বলেন, এটা উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়, আমি এ বিষয়ে কিছু বলতে পারবনা।

সোনালী ব্যাংক লিঃ, পূর্বধলা উপজেলা শাখার ব্যবস্থাপক রাজীব সাহা বলেন, আমরা ভাতা প্রদানের জন্য যে সকল শিক্ষক-শিক্ষিকার তালিকা পেয়েছি সেগুলির মাঝে সোনালী ব্যাংক ছাড়াও অন্যান্য আরও কয়েকটি ব্যাংক রয়েছে। সে গুলি ইএফটি করতে গিয়ে বাংকওয়ারী আলাদা ডাটাসীট তৈরী করতে হচ্ছে। আর এ কাজটি নির্ভূলভাবে করতে গিয়ে একটু সময় লাগছে। তবে এই সপ্তাহের ভিতরে ভাতার টাকা পাঠিয়ে দেওয়ার জন্য দ্রæত কাজ করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com