1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুর – ৩  শীতার্তদের মাঝে  এ.কে. আজাদের শীতবস্ত্র বিতরণ

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে
ফরিদপুর সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ. কে. আজাদ নিজস্ব প্রতিষ্ঠান হামিম গ্রুপের অর্থায়নে শীতবস্ত্র  বিতরণ করেছেন।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডিক্রিরচর ইউনিয়নে এক হাজার পরিবারের মাঝে এবং ফরিদপুর পৌরসভার ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ডে ছয় শত শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করেন।
শীতবস্ত্র বিতরন  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য এ.কে. আজাদ বলেন, সন্ত্রাসের কাছে ফরিদপুরের মানুষ এতোদিন ছিল অসহায়ের মতো। নানা প্রতিকুল পরিবেশের মধ্যেদিয়ে আপনারা আমাকে বিপুল ভোটে জয়ি করেছেন। এ বিজয় আমার একার না, এ বিজয় আপনাদের সকলের।
তিনি আরো বলেন,  আমি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়নের কাজ ইতি মধ্যে শুরু করেছি। আপনাদের  যে স্বপ্ন আমি দেখিয়েছি,  সেই স্বপ্ন আমি পুরণ করবো।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং এ. কে. আজাদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান  বিপুল ঘোষ। তিনি এ সময় তার বক্তব্য বলে, নির্বাচনে আমাদের বিজয়ের পরেই ফরিদপুর শহরে শান্তির বার্তা বইছে। চাঁদাবাজ, ছিনতাইকারীরা ঘরে ফিরে গেছে। ফরিদপুর শহরের বেইলী ব্রীজটি দখলমুক্ত হয়েছে।
পৌরসভার ১৭ নং ওয়ার্ডের রেল স্টেশন বাজারে ওয়ার্ড কাউন্সিলর জলিল শেখের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির এবং ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুজ্জামান মিলন পাল, ডিক্রিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুর রহমান ফজল প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com