1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

নাটোরে আওয়ামী লীগ নেতা ওসমান গণি হত্যার বিচারের দাবি ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ফারুক আহমেদ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৩১৬ বার পড়া হয়েছে
নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা ওসমান গণি হত্যার বিচারের দাবি ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা।
মঙ্গলবার দুপুরে উপজেলার ডাঙ্গাপাড়াচিলান গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওসমান গণির ছোট ভাই আফসার আলী। এসময় নিহত ওসমান গনির বাবা, স্ত্রী সন্তানসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩ সেপ্টেম্বর প্রকাশ্যে আমার ভাইকে হাত ও পায়ের রগ কেটে নির্মমভাবে হত্যা করে মহাসিন ও তার সহযোগীরা। থানায় মামলার পর থেকেই আমাদের স্বাভাবিক চলাফেরায় বাধা এবং হুমকি দিয়ে যাচ্ছে হত্যাকারী ও তাদের সমর্থকরা।
২৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলেও কয়েকজন আসামি জামিনে বের হয়ে গত ৯ জানুয়ারি আমার বাড়িতে মামলা তুলে নিতে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা পুলিশের সহযোগীতায় রয়েছি। এজন্য সেন্টু আলী, সাবদুল, জহুরুল, শাহীনুর রহমানরা বলেছে তোরা কতদিন পুলিশের পাহারায় থাকবি? তোর ভাইকে মেরেছি এবার তোর পুরো বংশ শেষ করে দেব।
নিহতের স্ত্রত্রী আরজিনা বেগম বলেন, এ বিষয়ে ৬ জনের নাম উল্লেখ করে লালপুর থানায় অভিযোগ দিয়েছি। এমন পরিস্থিতিতে পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি। পাশাপাশি কোনো প্রভাব যেন আমার স্বামী হত্যার বিচারকে প্রভাবিত করতে না পারে সেজন্য প্রশাসন সাংবাদিকসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী পরিবারকে সর্বাত্মক আইনী সহযোগিতা প্রদান করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com