1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

খুলনায় গৃহবধুর নগ্ন ভিডিও করে ব্ল্যাক মেইলের অভিযোগে গ্রেফতার ২।

মোঃ মাসুম বিল্লাহ রায়হান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে
খুলনা ফুলতলায় গৃহবধুর পোষাক পরিবর্তনের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের কাছ থেকে সেই গৃহবধুর পোষাক পরিবর্তনের স্থিরচিত্র ও ধারণকৃত ভিডিওসহ তিনটি মোবাইল সেট জব্দ করেছে পুলিশ।

খুলনা জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন জানান, গতকাল ৩ মার্চ ফুলতলার দামোদর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল নাজমুল শেখ (২২) ও আশরাফ আলী (২৪)। তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জানা গেছে, গ্রেফতারকৃত নাজমুল শেখ ও ভিকটিম গৃহবধূর মধ্যে পারিবারিকভাবে পূর্বশত্রুতা রয়েছে। নাজমুল শেখ বিভিন্ন সময় ওই গৃহবধুকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গৃহবধূ তার কুপ্রস্তাবে
রাজী না হওয়ায় নাজমুল শেখ গোপনে ভিকটিমের গোসলের পর পোষাক পরিবর্তনের অর্ধনগ্ন স্থিরচিত্র ও
ভিডিও ধারণ করে। অর্ধনগ্ন স্থিরচিত্র ও ভিডিও ভিকটিমকে দেখিয়ে তার কুপ্রস্তাবে রাজী হতে বলে অন্যথায় স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি প্রদান করে। আজ মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com